ভিলেজ পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলেন দীর্ঘদিন নিখোঁজ থাকা এক মহিলা
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সুশান্ত কপাট শনিবার দাসপুর থানার রাজনগর অঞ্চলের হোসেনপুর এলাকায় এক মহিলাকে ঘুরতে দেখেন । যার ফলে তার সন্দেহ হয় ।ওই মহিলাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করার পর সে শুধু তার গ্রামের নামটি বলতে পারে। ওই ভিলেজ পুলিশ কেশপুর থানার এক ভিলেজ পুলিশের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং তার মোবাইলে ওই মহিলার ছবি পাঠায়।
কেশপুর থানার ভিলেজ পুলিশ ওই মহিলার ছবি দেখে শনাক্ত করেন যে তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার নাম চম্পা দলবেরা। তার বাড়ি কেশপুর থানার বেলডাঙ্গা এলাকায় ।তিনি বিষয়টি তার পরিবারকে জানায়। রবিবার সকালে তার পরিবারের লোকেরা গিয়ে তাকে সনাক্ত করেন এবং তাকে বাড়ি নিয়ে আসেন। কয়েকদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ওই মহিলা বাড়ি থেকে চলে গিয়েছিল বলে তার বাড়ির লোকেরা জানান । বহু জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি।তাই তার পরিবারের লোকেরা কেশপুর থানায় নিখোঁজের অভিযোগ করে। তারা দাসপুর থানার ভিলেজ পুলিশ সুশান্তকে কপাট কে অভিনন্দন জানান। কারণ সুশান্তর জন্য চম্পা দলবেরা তার নিজের বাড়িতে ফিরতে পেরেছেন। এর আগেও একাধিক এভাবেই ভালো কাজ করে দাসপুর থানার রাজনগর অঞ্চলের ভিলেজ পুলিশ সুশান্ত কপাট সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। সুশান্ত কপাট বলেন আমি শুধু ভিলেজ পুলিশ নয় একজন সাধারন মানুষ হিসেবে রাস্তায় ঘুরতে থাকা ওই মহিলাকে তার বাড়িতে ফেরার ব্যবস্থা করেছি। প্রতিটি মানুষের উচিত অসহায় মানুষের পাশে থাকা।
তাই আমি এক অসহায় মহিলাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।
Post a Comment